RG Kar Live: আরজি কর কাণ্ডে আন্দোলকারীদের ওপর পাল্টা চাপের কৌশল তৃণমূলের ?

ABP Ananda  |  14 Aug 2024 08:30 AM (IST)
ABP News

ABP Ananda Live: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বিভিন্ন জায়গায় রোগী ভোগান্তির অভিযোগ উঠছে। যদিও আন্দোলনকারীদের বক্তব্য়, তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই পরিস্থিতিতে, আন্দোলনকারীদের ওপর পাল্টা চাপ তৈরি করতে, কোথাও হাসপাতালের সামনে জমায়েত করল তৃণমূল। আরজি কর মেডিক্যালের সামনে জমায়েত করে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার দাবি জানান তৃণমূল বিধায়ক এবং কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।


আরও খবর, পদত্যাগের চারঘণ্টার মধ্যে কী করে নতুন দায়িত্ব দেওয়া হল সন্দীপ ঘোষকে। তিনি কতটা প্রভাবশালী? আপনারা তাঁকে এভাবে পুরষ্কৃত করতে পারেন না। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বললেন প্রধান বিচারপতি। কেন তাঁকে তদন্তের আওতায় আনা হচ্ছে না, এই প্রশ্নও তুলল আদালত। এই পরিস্থিতিতে হাইকোর্টের চাপে ছুটিতে যেতে বাধ্য় হন আরজি কর মেডিক্য়াল কলেজের সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ। ডিভিশন বেঞ্চ এদিন আরও মন্তব্য করে -- "দেহ কি রাস্তায় পড়ে ছিল? সুপার বা অধ্যক্ষ  অভিযোগ করেননি কেন? আর কিছু বলতে হবে না, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে।" রাজ্য সরকারের নির্দেশ খারিজ করে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে পারবেন না সন্দীপ ঘোষ।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • RG Kar Live: আরজি কর কাণ্ডে আন্দোলকারীদের ওপর পাল্টা চাপের কৌশল তৃণমূলের ?

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন