RG Kar News:আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে এবার মমতা শঙ্কর, সঙ্গী ছাত্রীরা | ABP Ananda

ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে মমতাশঙ্করের নাচের স্কুল, উদয়ন কলাকেন্দ্রের সংহতি মিছিল। কসবা থেকে গীতাঞ্জলি । স্টেডিয়াম পর্যন্ত এই মিছিলে পা মেলায় প্রতিষ্ঠানের প্রাক্তনী থেকে । শুরু করে বর্তমান শিক্ষার্থীরা। 
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিবেকানন্দ পার্ক থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত মিছিল। উদ্যোক্তা কলকাতা কর্পোরেট ক্রিকেট ফ্রেটারনিটি। কালো মাস্ক পরে মৌন মিছিলে সামিল হন প্রতিবাদীরা।

আরও খবর..

আখতার আলির স্টল বণ্টনে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার সিবিআই অভিযান । টালায় ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সিবিআই-অভিযান । আর জি কর হাসপাতালের মধ্যে চন্দনের একটি কফি স্টল আছে বলে খবর। এই স্টলের মালিকানা, কীভাবে স্টলের বণ্টন হয়েছে, তা জানতে চায় সিবিআই।

আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপারের বাড়িতেও সিবিআই। সঞ্জয় বশিষ্ঠকে জিজ্ঞাসাবাদ। কেষ্টপুরে হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিষ সোমের বাড়িতেও তল্লাশি সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola