RG Kar News: পলিগ্রাফের পর ধৃত সঞ্জয় রায়ের নারকো টেস্টের ভাবনা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে এবার নারকো টেস্টের ভাবনা সিবিআইয়ের। পলিগ্রাফের পর ধৃত সঞ্জয় রায়ের নারকো টেস্টের ভাবনা। চিকিৎসক ধর্ষণ-খুনের তথ্য যাচাইয়ে নারকো টেস্টের ভাবনা। শিয়ালদা আদালতে আবেদন সিবিআইয়ের, আজ শুনানি 

আরও খবর...

ফের চরমে রাজ্য়পাল-মুখ্য়মন্ত্রী সংঘাত। এবার মুখ্য়মন্ত্রীকে সামাজিক বয়কটের ঘোযণা করলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। জুনিয়র ডাক্তারদের অবস্থান আন্দোলনের মাঝেই ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ে তৈরি হল বিতর্ক। অন্য়দিকে, মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ মন্তব্য়কে নাটক বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

কাঁথির পোস্ট অফিস মোড়ে মহিলা প্রতিবাদীর ওপর হামলার অভিযোগ। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে একাই বিক্ষোভ দেখানোর সময় 'আক্রান্ত' মহিলা। হাতে লেখা পোস্টার গলায় ঝুলিয়ে প্রতিবাদের সময় 'হামলা'। পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ
মহিলার ওপর হামলার প্রতিবাদে পোস্ট অফিস মোড় অবরোধ করেন বিজেপি কর্মীরা। এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে কাঁথি থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola