RG Kar News: গোসাবা বাজারে SUCI-এর মিছিলে বাধা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: গোসাবা বাজারে SUCI-এর মিছিলে বাধা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের।উভয় পক্ষের মধ্যে বচসা হাতাহাতি।আজ সকালে SUCI-এর ডাকে ১২ঘন্টা বন্ধের সমর্থনে যখন SUCI-এর কর্মীরা গোসাবা বাজারে মিছিল করছিল, সেই সময় আচমকা গোসাবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য রমেশ মাইতি বাধা দেয়।তখন উভয় পক্ষের মধ্যে বচসা বাধে।পঞ্চায়েত সদস্য সেই সময় SUCI-এর কর্মীদের মারতে যায়। উভয় পক্ষের মধ্যে  হাতাহাতি হয়।

পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি, আগে মামলা দায়েরের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। আজকেই কোনও নির্দেশ দিলেন না বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সোমবার শুনানির সম্ভাবনা

মাথাভাঙ্গায় উত্তেজনা, এসইউসিআই -এর মিছিলের মুখোমুখি বন্ধের বিরুদ্ধে তৃণমূলের মিছিল। দুই মিছিল থেকে স্লোগান পাল্টা স্লোগান।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola