RG Kar News: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ২৭টি স্কুলের প্রাক্তনীদের বিক্ষোভ

ABP Ananda live: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে নাগরিক সমাজ। উত্তর থেকে দক্ষিণ, প্রতিবাদে মুখর কলকাতা। এইট বি থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করলেন যাদবপুর এলাকার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। অন্যদিকে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলালেন উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুল-কলেজের প্রাক্তনীরা।

আরও খবর, অমিত মালব্যর পোস্ট করা ভিডিও এবার পোস্ট করলেন কুণাল ঘোষ। আর জি কর মেডিক্যালের বর্তমান অধ্যক্ষকে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী। মুখ্যমন্ত্রীর নাম করে অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলি খান', ভাইরাল ভিডিও পোস্ট করে দু'-দিন আগে দাবি করেছিলেন অমিত মালব্য। সেই ভিডিও পোস্ট করে তদন্তের দাবি তুললেন কুণাল। 'মুখ্যমন্ত্রী জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি করে সরকার ও তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এই ভিডিও যদি সত্যি হয়, পুলিশ একে গ্রেফতার করুক', সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন কুণাল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola