RG Kar News: দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে সকাল, লালবাজারের কাছে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান
ABP Ananda Live: দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে সকাল, লালবাজারের কাছে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। ৯ ফুটেরও উঁচু ব্যারিকেডের এক পারে আন্দোলনে অনড় চিকিৎসকরা। ব্যারিকেডের অন্য পারে মোতায়েন পুলিশবাহিনী।
আরও খবর, আর জি করকাণ্ডে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। গতকাল, গানে-কবিতায়-স্লোগানেরাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ, আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের আটকাতে, ন'ফুট উঁচু লোহার পাঁচিল তুলে দেয় পুলিশ, ব্য়ারিকেড বাঁধা হয় শিকল দিয়ে। এসব দেখে জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, চোদ্দই অগাস্ট রাতে, আর জি কর হাসপাতালে যখন হামলা হল, তখন কোথায় ছিল পুলিশের এই তৎপরতা?
Tags :
Mamata Banerjee MAMATA BANERJEE Kolkata Rape Case Kolkata Doctor Case Kolkata Doctor Murder Case