RG Kar News: RG Kar-কাণ্ডে TMC- বিজেপির সেটিং, সরব বাম-কংগ্রেস, পাল্টা কল্যাণ

ABP Ananda  |  16 Dec 2024 09:20 AM (IST)
ABP News

ABP Ananda Live: ফের আর জি কর-কাণ্ডে আন্দোলনকারীদের আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের দাবি, আন্দোলনের আড়ালে থ্রেট কালচার চলেছে। CBI-এর হাতে তৃণমূলের লোকজনই বেশি গ্রেফতার হয়েছে বলে সেটিং-তত্ত্ব ওড়ালেন কল্যাণ। ডাক্তারদের আন্দোলনকে বিপথগামী করে তোলার অভিযোগ তুললেন বাম-বিজেপির বিরুদ্ধে। পাল্টা তোগ দেগেছে বিরোধীরা।


 


আরও খবর, কোথাও উন্নয়নের দোহাই দিয়ে ভাঙা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি! কোনওখানে আবার রাজনৈতিক পতাকা আর ফ্লেক্স-ফেস্টুনের ভিড়ে ঢাকা পড়লেন কাজি নজরুল ইসলাম। রাজ্যের দুই জেলা, পুরুলিয়া আর পশ্চিম বর্ধমানের দুই ছবি ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। ২০২১ সালে, তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার দোরগোড়ায় গীতাঞ্জলি নামের বেদি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ঘটা করে উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। রবিবার দেখা গেল, সেখানে বেদির একাংশ থাকলেও, রবি-মূর্তির কোনও চিহ্নই নেই! ঘটনা ঘিরে শোরগোল পড়তেই পুরুলিয়া পুরসভার চেয়ারম্যানের মুখে শোনা গেল উন্নয়নের আজব সাফাই। যদিও তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার এই কাজকে হঠকারী বলেই দাবি করেছে এলাকার তৃণমূল নেতৃত্বের একাংশ। অন্যদিকে, প্রায় একই বিপন্নতার ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সেখানে সিপিএমের এরিয়া কমিটির সম্মেলনের প্রচারের ধাক্কায় কার্যত আড়াল হয়ে গেলেন আরেক কবি!

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • RG Kar News: RG Kar-কাণ্ডে TMC- বিজেপির সেটিং, সরব বাম-কংগ্রেস, পাল্টা কল্যাণ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন