RG Kar News: 'আমরা CBI চাইনি সুবিচার চেয়েছি,আমি কী হারিয়েছি আমি জানি', মন্তব্য নির্যাতিতার মায়ের

ABP Ananda Live: চিকিৎসককে ধর্ষণ-খুন, আর জি কর মেডিক্যাল থেকে ৩ ফোনে ৩ বয়ান! 'মেয়ের দেহ উদ্ধারের পর আর জি কর মেডিক্যাল থেকে ৩ বার ফোন'। ৩ বার ৩ রকম কথা বলা হয় হাসপাতালের তরফে, জানিয়েছিলেন নির্যাতিতার বাবা। ফোনে কথোপকথনের ৩টি অডিও ক্লিপ ভাইরাল। প্রথমবার বলা হয় 'মেয়ের শরীর খারাপ'। দ্বিতীয়বার অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে ফোন। দ্রুত হাসপাতালে যেতে বলা হয় নিহত নির্যাতিতার মা-বাবাকে। তৃতীয় বার ফোন করে বলা হয় 'মেয়ে হয়তো আত্মহত্যা করেছে'। আর জি কর-কাণ্ডে ক্লিপ ভাইরাল সেই অডিও এবিপি আনন্দর হাতে। আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের তদন্ত নিয়ে গতকাল প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। '৫ দিন সময় চেয়েছিলাম, মঙ্গলবারের মধ্যে সিবিআই দিয়ে দিল'। 'ওরা বিচার চায় না, কেসটা জলে ফেলে দিল'। '১৬ দিন হয়ে গেল, কোথায় গেল বিচার?' সিবিআইকে উদ্দেশ্য করে গতকাল প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola