RG Kar News: 'স্কুলের বাইরে রাজ্যের অনুষ্ঠান ছাড়া পড়ুয়াদের অংশগ্রহণ নয়', ডিআইয়ের বিজ্ঞপ্তিতে বিতর্ক

ABP Ananda Live: আরজি কর কাণ্ডে প্রতিবাদ আটকানোর পরিকল্পনা। পশ্চিম মেদিনীপুরের ডিআইয়ের বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক।  'স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া পড়ুয়াদের অংশগ্রহণ নয়'। পড়ুয়াদের প্রতিবাদ আটকাতে নির্দেশ ? উঠছে প্রশ্ন । 

আরও খবর, জিডির ভিত্তিতে কী করে ময়নাতদন্ত? ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর! এটা অত্যন্ত বিরক্তিকর। আর জি কর-কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, রাজ্য সরকার এই মামলায় যা করেছে তা আমার ৩০ বছরের কর্মজীবনে কখনও দেখিনি। আর জি কর মামলা নিয়ে, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বারবার প্রশ্নের মুখে পড়ছে রাজ্য় সরকার।বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলায় যেসব প্রশ্ন তুলেছে, এর আগে কার্যত সেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টও। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ সবথেকে বড় যে প্রশ্নটা তুলেছে, তা হল ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola