RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের পর এবার লালবাজার অভিযানে বামেরা, আটকাতে পুলিশের ব্যারিকেড, গার্ডরেল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: জুনিয়র ডাক্তারদের পর এবার লালবাজার অভিযানে বামেরা । সিপি-র পদত্যাগের দাবিতে বামেদের লালবাজার অভিযান । বামেদের লালবাজার অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড, গার্ডরেল

আরও খবর...

'রাস্তা আটকালে সবার অসুবিধা হয়। মাইক বাজালে বয়স্কদের অসুবিধা হয়। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কথা বলতে চাইলে জানানো হোক', আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর। কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন', বললেন মুখ্যমন্ত্রী।

'আর জি কর কাণ্ড নিয়ে কুৎসা চলছে। পরিবারকে কোনও টাকা দেওয়ার কথা বলা হয়নি। মেয়ের স্মৃতিতে ভাল কাজ করতে হলে বলবেন, এই কথা বলা হয়েছিল। প্রমাণ দিতে হবে কোথায় টাকা দেওয়ার কথা বলা হয়েছে', বললেন মমতা।

আর জি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান নিয়ে প্রশ্নের মুখে রাজ্য। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola