Durga Puja Donation: 'যতদিন না সঠিক বিচার পাচ্ছে, ততদিন অনুদান নয়', একই পথে হাঁটছে রাজ্যের একাধিক ক্লাব
আর জি কর-কাণ্ডের আবহে রাজ্যের একাধিক ক্লাব ও পুজো উদ্যোক্তারা সরকারের দেওয়া অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল আরও দুটি নাম। উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ এবং অশোকনগরের একটি পুজো কমিটি গত কয়েকবার সরকারের অনুদানের টাকা নিলেও এবার তারা তা নেবে না বলে এদিন জানিয়ে দিয়েছে। আর এরই সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ লম্বা হচ্ছে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়া উদ্যোক্তাদের সংখ্যাটা। শুক্রবার যুক্ত হল উত্তর ২৪ পরগনা জেলার আরও দুটো নাম।
Tags :
RG Kar Principal RG Kar Protest RG Kar Incident RG KAr News RG Kar News Update RG Kar Medical College Incident Rg Kar Latest News Cbi Rg Kar Latest News Today