RG Kar Protest: আরজি কর কাণ্ডে প্রতিবাদে সামিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। ABP Ananda Live

আরজি কর কাণ্ডে প্রতিবাদে সামিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। আলো বন্ধ রাজভবনে। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল। 

আর জি কর মেডিক্যালের পর এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস সন্দীপ সেনগুপ্তর বিরুদ্ধে কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগ তুললেন পড়ুয়ারা। বুধবার সকাল থেকে অধ্যক্ষ ও ডিনকে ঘেরাও করে চলে বিক্ষোভ। ওঠে চোর স্লোগান। এমনকী মুখ খোলেন অধ্যাপকরাও। বিক্ষোভের জেরে চাপের মুখে সন্ধেবেলা পদত্য়াগ করেন ডিন অফ স্টুডেন্টস সন্দীপ সেনগুপ্ত।

বিচারের দাবিতে, জুনিয়র ডাক্তারদের ১ ঘণ্টা আলো নিভিয়ে প্রতিবাদের দিনও দিল্লিতে নিজের বাসভবনের সামনে মোমবাতি হাতে প্রতিবাদে নামলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় এদিন তথ্য-প্রমাণ লোপাটের মতো চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola