RG Kar News: হাতে গোলাপ, প্রতিকী মেরুদন্ড নিয়ে লালবাজার অভিযানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা | ABP Ananda LIVE
ABP Ananda | 02 Sep 2024 05:21 PM (IST)

ABP Ananda LIVE: ২৪ দিন পার, এখনও মেলেনি আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের বিচার। এবার লালবাজির অভিযানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কলকাতার সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, সন্দীপ ঘোষের গ্রেফতারি সহ একাধিক দাবিতে অভিযান। ডাক্তারদের রুখতে লালবাজারের আগেই লোহার পাঁচিল তুলল পুলিশ
আরও খবর...
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আলিপুর ডিএম অফিস ঘেরাও। ডোরিনা ক্রসিংয়েও বিজেপির ধর্না অবস্থান চলছে। বিজেপির তপশিলি মোর্চার ডাকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না কর্মসূচি চলবে ।
সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের। রাজ্যের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য