RG Kar Protest: রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। ABP Ananda Live

ABP Ananda  |  02 Oct 2024 11:59 AM (IST)
ABP News

রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা।

ভোরের বর্ধমান দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। এই স্লোগান দিয়ে মহালয়ায় ভোর দখল করলেন নাগরিকরা। বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় মানববন্ধন। শিল্পীরা আঁকলেন ছবি, কেউ ধরলেন গান, তার সঙ্গেই জ্বালানো হল প্রদীপ।

চুঁচুড়া আর শ্রীরামপুরেও মহালয়ায় ভোর দখল। ঢাক বাজিয়ে, নাচের তালে প্রতিবাদ জানালেন মহিলারা। প্ল্যাকার্ড নিয়ে শ্রীরামপুর বটতলা থেকে মিছিল করে গঙ্গার ঘাটে এলেন তাঁরা। চুঁচুড়াতেও হল প্রতিবাদ মিছিল।

নদিয়ার চাকদাতেও ঢাকের বোলে ধ্বনিত হল প্রতিবাদ। সঙ্গে স্লোগান, তোমার স্বর, আমার স্বর, জাস্টিস ফর আর জি কর।মহিলা ঢাকিদের নিয়ে প্রতিবাদ মিছিলের নেতৃত্বে মহিলারা।

কোচবিহার দেবী বাড়ি মন্দিরে সামনে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ভোর দখল। ঢাক-ঢোল-কাঁসর বাজিয়ে প্রতিবাদের বার্তা দিলেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। চিকিৎসককে ধর্ষণ-খুনে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত উৎসবে ফিরছি না, জানালেন প্রতিবাদীরা।

মহালয়ার ভোরে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ রায়গঞ্জ শহরে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে জমায়েত হয়ে শুরু হয় মিছিল। শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় বিদ্রোহী মোড়ে। সাধারণ নাগরিকদের সঙ্গে মিছিলে পা মেলান চিকিৎসকরা।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • RG Kar Protest: রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন