Malda RG Kar Protest: ন্যায়বিচারের দাবিতে এবার মালদা শহরে ভোরদখল কর্মসূচি! ঢাক বাজিয়ে ইংরেজবাজারে মিছিল
আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। ন্যায়বিচারের দাবিতে এবার মালদা শহরে ভোরদখল কর্মসূচি। আজ ভোর ৪টে থেকে পথে নামেন মহিলারা। ঢাক বাজিয়ে ইংরেজবাজারে মিছিল করেন তাঁরা।‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান দিয়ে নেতাজি মোড় থেকে মিছিল করে গোটা শহর পরিক্রমা করেন মহিলারা।
মঙ্গলবার দুপুর থেকে শনিবার সকাল, ৫ দিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না-অবস্থান। রাজ্য সরকার শর্ত না মানায়, আন্দোলনের ঝাঁঝ প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এর মধ্যেই আজ আর জি কর হাসপাতালে ভাঙচুরের একমাস পূর্ণ হচ্ছে। গত ১৪ অগাস্ট, মহিলাদের রাতদখলের সময়, হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। কিন্তু কাদের নির্দেশে হামলা চলেছিল, তা এখনও সামনে না আসায়, এবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে রাতদখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
Tags :
RG Kar Protest RG Kar Incident RG KAr News RG Kar News Update RG Kar Medical College Incident Rg Kar Latest News Cbi G Kar