RG Kar Protest: বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ফের লালবাজার অভিযানে বাম নেতৃত্ব, রাতভর ফিয়ার্স লেনে অবস্থান
পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে চারদিনের মাথায় ফের লালবাজার অভিযানে নামল বাম নেতৃত্ব। রাতভর ফিয়ার্স লেনে অবস্থানে বসে রইলেন বাম কর্মী-সমর্থকরা। ব্যরিকেডের সামনে বসেই গভীর রাতেও চলল স্লোগান। পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগ ও তাঁকে সিবিআই তদন্তের আওতায় আনার দাবি তুলে ফের লালবাজার অভিযানে নামল বামেরা। বাধা পেয়ে ফিয়ার্স লেনেই রাতভর অবস্থানের ঘোষণা করলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। শনিবার বিকেল ৫টা পর্যন্ত ফিয়ার্স লেনে বামেদের অবস্থান কর্মসূচি চলবে। এদিকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসরাও শুক্রবার ফের স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনড়।
Tags :
RG Kar Principal RG Kar Protest RG Kar Incident RG KAr News RG Kar News Update RG Kar Medical College Incident Rg Kar Latest News Cbi Rg Kar Latest News Today