RG Kar Medical College: সন্দীপ ঘোষের আমলের দুর্নীতির অভিযোগের তদন্তও এবার CBI-এর হাতে

ABP Ananda Live: আর জি কর মেডিক্যালে এবার আর্থিক অনিয়মের মামলাতেও হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য় সরকার।চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, এবার সন্দীপ ঘোষের আমলের দুর্নীতির অভিযোগের তদন্তও CBI-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহ পর তদন্তের স্টেটাস রিপোর্ট আদালতকে জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। যাঁর অভিযোগের প্রেক্ষিতে, হাইকোর্টের আজকের নির্দেশ, তিনি হলেন, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার, আখতার আলি।

আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় ইতিমধ্য়েই সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার ৮দিন জিজ্ঞাসাবাদ করেছে CBI।

আর এবার RG কর মেডিক্য়াল কলেজে আর্থিক অনিয়মের মামলারও তদন্ত করবে এই কেন্দ্রীয় এজেন্সিই।

অর্থাৎ জোড়া মামলায় এবার CBI 'স্ক্য়ানারে' সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের এই রায়ের আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হল। এর ফলে আর রাজ্য় সরকারের তৈরি SIT আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে পারবে না।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola