RG Kar Student Death: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে পথে IMA! ABP Ananda Live

ABP Ananda Live: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে পথে নামল আইএমএ। সিঁথি মোড় থেকে আলমবাজার, কাশীপুর হয়ে বরানগর পর্যন্ত মিছিলে যোগ দিলেন চিকিৎসকরা। 

আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাডকো মোড় থেকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী-সমর্থকদের, আটক শুভেন্দু অধিকারী।

দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। স্বাস্থ্য ভবন অভিযান থেকে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। লড়াই করার জন্য আমরা রাস্তায় বেরোইনি: দিলীপ। নেতাকে গ্রেফতার করলেও আন্দোলন বন্ধ হবে না: দিলীপ। অপরাধীদের সাজা চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই: দিলীপ। অপরাধীদের আড়াল করছেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ।

আর জি করকাণ্ডের প্রতিবাদ, পথে বাচিকশিল্পীরা। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত মিছিল।

 

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola