RG Kar Student Death: চিকিৎসকের কর্মবিরতির জেরে ভোগান্তিতে রোগীরা। ABP Ananda Live
ABP Ananda Live: আরজি করে মহিলা চিকিৎসক খুনে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ারের ১৪ দিনের পুলিশ হেফাজত। আরজি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ার ফোনের সূত্র ধরে গ্রেফতার অভিযুক্ত। 'সিসিটিভি-তে দেখা যায় গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়'। ৩০ মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ার ফোন ছাড়াই বেরোয় সঞ্জয়: সূত্র। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান চিকিৎসক: সূত্র। সিসিটিভি-তে ৪ জনের গতিবিধি ধরা পড়ে: সূত্র। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি: সূত্র।
আরজি করে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ, নৃশংসভাবে খুন। দিকে দিকে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি উঠছে CBI তদন্তের দাবিও। এই পরিস্থিতিতে, শনিবার এবিপি আনন্দে মুখ্যমন্ত্রী জানালেন CBI তদন্তেও কোনও আপত্তি নেই।