RG Kar Protest: আর জি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ! ABP Ananda Live

ABP Ananda Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলা। কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ ।স্বাধীনতার মধ্য়রাতে, 'রাত দখলে মেয়েরা'। আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, the night is yours.. আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।' দিকে দিকে চলছে তোড়জোড়। 

হাইকোর্টের নির্দেশের পরই আর জি কর-কাণ্ডে তৎপর CBI। দিল্লি থেকে এল বিশেষ দল। CBI-এর এই দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিল পুলিশ। SSKM-এ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে যাওয়া হয় CGO কমপ্লেক্সে। সাক্ষীদের বয়ান সংক্রান্ত নথিও CBI-কে দিল পুলিশ। মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যেতে পারে ঘটনাস্থলে। খতিয়ে দেখা হবে নিহত মহিলা চিকিৎসকের ফোনের কল রেকর্ড: সূত্র। গতকালই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দিয়েছে পুলিশ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola