Sukanta Majumdar: মমতার হুঁশিয়ারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সুকান্ত মজুমদারের চিঠি। ABP Ananda Live

ABP Ananda Live: মমতার হুঁশিয়ারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সুকান্ত মজুমদারের চিঠি। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পদক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি। 'ভয় পেয়ে, মুখ্যমন্ত্রী হয়েও বাংলার মানুষের উপর অত্যাচারের হুমকি দিচ্ছেন'। 'কোন কোন বিদেশি শক্তির সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী?'দেশের সুরক্ষায় থাকা এজেন্সির কাছে মমতার উপরে নজর রাখার আবেদন।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সিপিএমের মিছিল ঘিরে ধুন্ধমার কাণ্ড বাধল দুর্গাপুর শহরে। তৃণমূলের বিরুদ্ধে মিছিলে হামলা, বোমাবাজির অভিযোগ উঠল। বাদ যায়নি পার্টি অফিসও। আটজন আহত হয়েছেন বলে দাবি সিপিএমের। প্রতিবাদে পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন সিপিএম নেতা-কর্মীরা। 

'কারও বিরুদ্ধে এফআইআর করলে, তাঁর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে'।'আমি চাই না কারও ভবিষ্যৎ নষ্ট হোক'। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। 'গরিব মানুষ কোথায় যাবে? আপনারা কাজে যোগ দিন'। 'সুপ্রিম কোর্টও জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে অনুরোধ করেছে'।টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola