RG Kar Update: আর জি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, কী বললেন সঞ্জয়ের দিদি?

ABP Ananda Live: দোষী হলে কঠোরতম সাজা হওয়া উচিত বলে গোড়াতেই জানিয়েছিলেন। আর জি কর মামলায় শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। সেই নিয়ে ফের মুখ খুললেন সঞ্জয়ের দিদি। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন, "আইনের মনে হয়েছে ও দোষী, শাস্তি দিয়েছে।" পাশাপাশি, নির্যাতিতার পরিবারের কাছে ক্ষমাও চান তিনি। (RG Kar Verdict)

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আজ শিয়ালদা আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে। BNS 64  (ধর্ষণ), BNS 66 ধারা (ধর্ষণের সময় এমন আঘাত করা, যার জেরে মৃত্যু হতে পারে) এবং BNS 103 (1) (খুন) ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার সাজা ঘোষণা হবে। ফাঁসি অথবা যাবজ্জীবনের সাজা হবে তার। (Sealdah Court)

আদালতের এই সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন সঞ্জয়ের দিদি। তিনি বলেন, "কিছু বলার নেই আমার। আইনের মবে হয়েছে ও দোষী। শাস্তি দিয়েছে।" নির্যাতিতার পরিবারের উদ্দেশে বলেন, "ওঁদের কাছে ক্ষমা চাইছি।" সোমবার সঞ্জয়ের সাজা ঘোষণা করবে আদালত। সেই নিয়ে দিদির বক্তব্য, "দোষ করেছে তো শাস্তি পাবেই।" তবে এ নিয়ে কোনও আইনি লড়াইয়ে তিনি যাবেন না বলে জানিয়েছেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola