RG Kar Live: আর জি করে চিকিৎসক মৃত্যুর মামলায় এবার ভার্চুয়াল শুনানি? ABP Ananda Live

 RG Kar News: আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এবার ভার্চুয়াল শুনানি? সঞ্জয় রায়কে আজ পেশ করা হবে শিয়ালদা আদালতে। নিরাপত্তার কারণে প্রেসিডেন্সি জেল থেকে পেশের সম্ভাবনা। বেলেঘাটায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে ইডি-র হানা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল ৬টা ৪০-এ র সন্দীপের বাড়িতে পৌঁছেছে চার সদস্যের টিম। হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহর বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান। বিপ্লব সিংহর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও হানা ইডি-র। সুভাষগ্রামে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডি। সিবিআইয়ের পর ইডি। আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সক্রিয় আরেক কেন্দ্রীয় এজেন্সি। সকাল থেকে শহর-জেলা মিলিয়ে আট জায়গায় একযোগে অভিযান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola