Kinjal Nanda: এবার কিঞ্জলকে নিয়ে তথ্য জানতে অধ্যক্ষকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চিঠি

ABP Ananda Live: আসফাকুল্লা নাইয়ার পরে এবার স্ক্যানারে কিঞ্জল নন্দ! আর জি কর-আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ। কিঞ্জলকে নিয়ে তথ্য জানতে অধ্যক্ষকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চিঠি । 'আর জি কর মেডিক্যালে PGT হিসেবে কত স্টাইপেন্ড পান কিঞ্জল নন্দ?'  'বিজ্ঞাপন আর সিনেমায় অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন?' 'বিভাগ, কলেজ, স্বাস্থ্য দফতর থেকে অনুমতি নিয়েছিলেন কিঞ্জল?' 'PGT হিসেবে ৮০ শতাংশ উপস্থিতি আছে কিঞ্জল নন্দের?' আর জি কর মেডিক্যালের কাছে জানতে চাইল মেডিক্যাল কাউন্সিল।

 

আজ থেকেই হাওয়া বদল, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট

আজ থেকেই হাওয়া বদল। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কাল থেকে ফের নামবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। পারদ-পতনের পর দু’-এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল থেকে মঙ্গলবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট। জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখন নেই। উল্টে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়বে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola