RG Kar Update: 'আমাকে বলতে দেওয়া হয়নি', দাবি ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয়ের

ABP Ananda Live: 'আমার কোনও কথা শোনেনি। আমাকে ফাঁসানো হয়েছে।আমার নামে সব দোষ দেওয়া হচ্ছে। আমি ধর্ষণ-খুন করিনি। আমাকে বলতে দেওয়া হয়নি, আমাকে নীচে নামিয়ে দেওয়া হল। আমি পুরোপুরি নির্দোষ আমায় ফাঁসানো হয়েছে', মন্তব্য সঞ্জয়ের।

 

আরও খবর, আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণ মামলায় চার্জ গঠন। ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু। ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে শুনানি।

অন্যদিকে আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি শেষ। ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআইয়ের। 'শুধু আর জি কর নয়, একাধিক হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স'। 'সিবিআই ধর্ষণ-খুনের মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারছে না'। 'সেই কারণেই দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে'। দাবি মা তারা ট্রেডার্সের কর্ণধার, ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola