RG Kar Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদ, দিকে দিকে থানা ঘেরাও বিজেপির। ABP Ananda Live

ABP Ananda LIVE: 'আজ আমরা সব থানা ঘেরাও করেছি। সন্দীপ ঘোষের মাসে ২০কোটি টাকা তোলাবাজি ছিল। এরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকেই মারছে। অপরাধীদের না, নিজেদের লোককে বাঁচানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি আমরা', বললেন অর্জুন সিংহ। নন্দীগ্রাম থেকে নিউ জলপাইগুড়ি, মাটিগাড়া, চুঁচুড়া থেকে বারাবনি, একের পর এক থানা ঘেরাও বিজেপির। উত্তেজনা, ধাক্কাধাক্কি, স্লোগান। মেদিনীপুরেও বিজেপির কর্মী সমর্থকদের থানা ঘেরাও অভিযান। মেদিনীপুর শহরে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । অপর দিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির নিউ জলপাইগুড়ি থানা অবরোধ। নিউ জলপাইগুড়ি থানা অবরোধ বিজেপি কর্মী- সমর্থকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন বিজেপি সমর্থকরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola