Rishra: এখনও থমথমে রিষড়া, বন্ধ অধিকাংশ দোকান, চন্দননগর কমিশনারেটের তরফে বসানো হয়েছে পুলিশ পিকেট
রাজ্যপালের পরিদর্শনের পর কেটে গেছে একদিন। এখনও থমথমে রিষড়া। বন্ধ অধিকাংশ দোকান। গলির মোড়ে মোড়ে পুলিশ পিকেট। অবৈধ জমায়েত দেখলেই সরিয়ে দিচ্ছে পুলিশ। পাশাপাশি রেল লাইনের পাথর তুলে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটানো যায়, রিষড়া ৪ নম্বর রেল গেট এলাকায় ক্যাম্প করেছে RPF। বিভিন্ন এলাকায় চন্দননগর কমিশনারেটের তরফে বসানো হয়েছে পুলিশ পিকেট।