BJP: রিষড়ার ঘটনায় আহত পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ
ABP Ananda | 04 Apr 2023 08:36 AM (IST)

রিষড়ার ঘটনায় আহত হয়েছেন পুরশুড়ার বিজেপি (BJP) বিধায়ক বিমান ঘোষ। তাঁকে হিন্দমোটরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে, একটি ভিডিও ট্যুইট করে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।