Ration Scam: রেশন দুর্নীতি মামলায় তলব ইডির, আজ গেলেন না ঋতুপর্ণা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'কলকাতার বাইরে থাকায় আজ যাওয়া সম্ভব নয়', ইডিকে মেল করে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৬ তারিখের পর ডাকলে যেতে পারবেন বলে জানিয়েছেন অভিনেত্রী, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে আজ বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি
জয়নগর লোকসভায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। ভোটের ফল ঘোষণার পরেই ক্যানিংয়ের কাঠপোল এলাকায় আক্রান্ত বিজেপি নেত্রীর পরিবার। স্বামী ও মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেত্রীর স্বামীর চোখে গুরুতর আঘাত রয়েছে। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপি নেত্রীর মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাবি, বিজেপি নেত্রীর পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা।
ভোটের ফল ঘোষণার পরেই দুর্গাপুরে পুড়ল সিপিএম পোলিং এজেন্টের বোনের দোকান। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।