Rituparna Sengupta: প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্ত | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) মা। ফেসবুকে পোস্ট (Facebook Post) করে নিজেই সেকথা জানিয়েছেন অভিনেত্রী। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ঋতুপর্ণার (Tollywood Actress) মা। সূত্রের খবর, অক্টোবর মাসের শেষদিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর মা নন্দিতা সেনগুপ্ত। দিন ১৫ ছিলেন হাসপাতালে। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। চলছিল ডায়ালিসিসও। হয়েছিল ডায়ালিসিসও। এর আগেও হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন। কিন্তু এবার আর বাড়ি ফেরা হল না। অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হার মানলেন অভিনেত্রীর মা। বিগত কয়েকদিন ধরে কলকাতাতেই ছিলেন ঋতুপর্ণা। হাসপাতালে সবসময়েই মায়ের সঙ্গে থেকেছেন তিনি। মাতৃহারা হয়ে স্বভাবতই ভেঙে পড়েছেন অভিনেত্রী। সূত্রের খবর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ঋতুপর্ণার মা নন্দিতা সেনগুপ্ত। বছরশেষে মাকে হারিয়ে শোকাহত অভিনেত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola