River Erosion: ফের গঙ্গা গর্ভে তলিয়ে গেলো দোতলা বাড়ি
ABP Ananda | 22 Oct 2022 11:57 AM (IST)

ফের গঙ্গা গর্ভে তলিয়ে গেলো দোতলা বাড়ি। আতঙ্ক মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামে। ভাঙন আতঙ্কে এলাকাজুড়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। যে কোনও মুহূর্তে গঙ্গাগর্ভে তলিয়ে যাবার আশঙ্কায় এলাকা ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।