Rizwanur Rahman: ইদের দিন সকালেই রিজওয়ানুরের বাড়িতে মমতা-অভিষেক! জানালেন শুভেচ্ছা।Bangla News

ইদের সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রথমে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়ির সামনে বেদিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের(Rizwanur Rahman) মা দাদা রুকবানুর রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে। রিজওয়ানুর রহমানের বাড়িতে ৩ বছর পর গেলেন মুখ্যমন্ত্রী। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে মিনিট পঁচিশ পর ফিরে যান মুখ্যমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola