Kolkata Accident: সামনের গাড়িকে ধাক্কা মেরে উল্টে গেল SUV, ফের মা উড়ালপুলে দুর্ঘটনা
ABP Ananda | 20 Aug 2023 10:27 AM (IST)

রবিবার ভোরে ফের মা উড়ালপুলে (Maa Flyover Accident) দুর্ঘটনা। পৌনে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। গড়িয়ামুখী SUV সামনের একটি গাড়িকে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক পলাতক।