Saltlake Bad Road: বর্ষা পড়তেই কলকাতার মতোই বেহাল রাস্তা সল্টলেকেও। ABP Ananda Live
বর্ষা পড়তেই কলকাতার মতোই বেহাল রাস্তা সল্টলেকেও। সল্টলেকের বিভিন্ন রাস্তায় বড় বড় গর্ত, কোথাও পিচ উঠে গিয়েছে। খানা খন্দে জমে রয়েছে জল। যার জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। সেক্টর ফাইভ, ইই ব্লক, বেলেঘাটা-সল্টলেক ক্রসিং, ১৩ নম্বর ট্যাঙ্ক, সব এলাকতেই রাস্তার ছবিটা একইরকম।