Roxy Cinema Hall: কলকাতা হাইকোর্টের নির্দেশে রক্সি সিনেমাহল দখলমুক্ত করল কলকাতা পুরসভা
কলকাতা হাইকোর্টের নির্দেশে রক্সি সিনেমাহল দখলমুক্ত করল কলকাতা পুরসভা। আজ কলকাতা পুলিশের সঙ্গে নিউমার্কেটের রক্সি সিনেমাহলে যৌথ অভিযান চালান কলকাতা পুরসভার আধিকারিকরা। রক্সি বিল্ডিংয়ে থাকা সব অবৈধ দোকান সিল করে দেন তাঁরা।