Mohan Bhagwat: নেতাজির জন্মজয়ন্তীতে শহিদ মিনারে আরএসএস প্রধান মোহন ভগবত | ABP Ananda
1.নেতাজির (Netaji) জন্মজয়ন্তীতে শহিদ মিনারে (Shahid Minar)আরএসএস প্রধান মোহন ভগবত (Mohan Bhagwat) ।
2.নিয়োগ-দুর্নীতিতে (Recuitment Scam) গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) জোড়া ডায়েরিতে নজর ইডি-র,ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় লেখা টাকার অঙ্ক কত, মর্মোদ্ধারে ব্যস্ত ইডি । কুন্তলকে জেরা করে সেই সাঙ্কেতিক ভাষার অর্থ জানতে চাইছে ইডি । এদিকে সিবিআই হেফাজতে লালনের মৃত্যুর পর আরও সতর্ক ইডি । কুন্তলকে জেরা করার সময় আগাগোড়া ভিডিওগ্রাফি করা হচ্ছে । যাতে পরে কোনওরকম অত্যাচারের অভিযোগ না করতে পারেন কুন্তল । জেরা যখন করা হচ্ছে না, তখনও কুন্তলকে রাখা হচ্ছে সিসি ক্যামেরার নজরে । রাতে কুন্তলের উপর নজর রাখতে থাকছেন ইডি-র সিনিয়র আধিকারিক ।