Rujira Banerjee: শুধু ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নয়,নতুন আর্থিক লেনদেন নিয়েও জিজ্ঞাসাবাদ রুজিরাকে ABP Ananda
ABP Ananda | 08 Jun 2023 11:41 PM (IST)

কয়লা পাচার মামলায় দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কে (Rujira Banerjee) জিজ্ঞাসাবাদ করল ইডি (ED)। সূত্রের খবর, শুধুমাত্র ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নয়, নতুন আর্থিক লেনদেনকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডি দফতরে ঢোকার সময় গাড়ির কাচ তোলা থাকলেও, বেরোনোর সময় অভিষেক পত্নীর গাড়ির কাচ নামানো ছিল। সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর না দিলেও, হাসিমুখে নমস্কার করেন তিনি।