Rujira Banerjee: বিমানবন্দরেই তাঁকে নোটিস ধরাল ED, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন রুজিরা
ABP Ananda | 06 Jun 2023 09:56 AM (IST)

কলকাতা বিমানবন্দরে আটকানো হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। বিমানবন্দরেই তাঁকে নোটিস ধরাল ED. কয়লাপাচার মামলায় বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের পরিবার সূত্রে খবর, এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।