Recruitment Scam: ভোট প্রচারের জন্য,আজ সিজিও কমপ্লেক্সে যাবেন না সায়নী, জানালেন কুণাল |ABPAnandaLIVE
ABP Ananda | 05 Jul 2023 05:17 PM (IST)

Kunal Ghosh on Saayoni Ghosh : ইডি তলব করলেও তাতে সাড়া দিচ্ছেন না সায়নী ঘোষ, এমনটাই দাবি করলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ইডির তলবে আজ সিজিও কমপ্লেক্সে যাবেন না তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। ভোট প্রচারের জন্যই সায়নী ঘোষ এদিন যাবেন না বলে জানাচ্ছেন কুণাল। তিনি বলেছেন, 'পঞ্চায়েত ভোটের প্রচারে আজ গলসিতে যাবেন সায়নী। ইডি-কে চিঠি দিয়ে জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী। ইডির দাবি মতো ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন সায়নী। ভোটের পর এজেন্সি ডাকলেই যাবেন বলে জানিয়েছেন সায়নী।' এদিন সায়নী ঘোষকে মৌখিকভাবে তলব করা হয়েছিল বলে দাবি করেছে কুণাল ঘোষ। ভোটের আগে কেন তৃণমূলের নেতানেত্রীদের ডাকছে এজেন্সি, প্রশ্ন কুণালের।