Sabitri Mitra: মোদি-শাহকে নিয়ে মন্তব্য, সাবিত্রীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি-র
ABP Ananda | 30 Nov 2022 12:08 AM (IST)

মোদি-অমিত শা সম্পর্কে কু-মন্তব্য করায়, মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর বিরুদ্ধে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনা। অধ্যক্ষ আলোচনার প্রস্তাব খারিজ করে দেওয়ায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ। পাল্টা বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। পরে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, দাবি মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর।