Sagar Dam Damage : হুগলি নদীর বাঁধ ভেঙে বিপত্তি, পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী. বাসিন্দাদের বিক্ষোভ

দক্ষিণ ২৪ পরগনার সাগরের বঙ্কিম নগরে হুগলি নদীর বাঁধ ভেঙে বিপত্তি। গ্রামে ঢুকল জল। প্লাবিত বহু এলাকা। জলের তলায় চলে গেছে চাষের জমি। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। পূর্ণিমার কটালের জেরে জলস্তর বেড়ে যাওয়ায় বাঁধের  একাধিক জায়গায় ফাটল ধরে এই বিপত্তি বলে স্থানীয় সূত্রে দাবি। 

আজ সকালে বাঁধের ভাঙা অংশ পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী ও সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। বাঁধ কেন সময়ে মেরামতি করা হয়নি, তা নিয়ে রীতিমতো তর্কাতর্কি শুরু হয় মন্ত্রীর সঙ্গে। পরে মন্ত্রী দ্রুত মেরামতির আশ্বাস দিলে বিক্ষোভ মেটে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola