Sagardighi Election: রাত পোহালেই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন, অশান্তি এড়াতে কড়া নিরাপত্তা

রাত পোহালেই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। সাগরদিঘি উপনির্বাচনে ২৪৫ টি সাধারণ বুথ ও একটি অক্সিলিয়ারি বুথ।প্রতিটি বুথেই হবে ওয়েট কাস্টিং, প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। থাকছে ২২ টি ক্যুইক রেসপন্স টিম, ৩টি এইচআরএফএস। থাকছে ৩ জন জোনাল ম্যাজিস্ট্রেট, ২২টি পুলিশ সেক্টর, তার পরিচালনায় থাকবেন ১জন করে এএসআই
সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ একসঙ্গে যাবে। সাগরদিঘির উপনির্বাচনে ১৩০০ জন ভোটকর্মী থাকছেন, থাকছে একটি মহিলা বুথও। প্রতিবুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথের বাইরে ২ জন করে লাঠিধারি পুলিশ থাকবে। সাগরদিঘিতে ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে সন্ধে ৬.৩০ মিনিট পর্যন্ত। আজ সন্ধে থেকেই ২৪৬টি বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola