✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Sagardighi: এবার, বামেদের সমর্থনে তৃণমূলের থেকে সাগরদিঘি ছিনিয়ে নিল কংগ্রেস

ABP Ananda  |  03 Mar 2023 09:53 AM (IST)
ABP News

এক বছর পেরিয়ে আবার একটা দোসরা মার্চ। গত বছর এই দিনেই তাহেরপুর পুরসভায় জয়ের পতাকা উড়িয়েছিল সিপিএম। আর এবার, বামেদের সমর্থনে তৃণমূলের থেকে সাগরদিঘি ছিনিয়ে নিল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা তৃণমূলের। বিধানসভায় খাতা খুলল কংগ্রেস। হাতে এল সাগরদিঘি।
উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী। ২০২১ সালে, এই কেন্দ্রে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছিল তৃণমূল। সেই ব্যবধান টপকে এবার, ২২ হাজার ৯৮৬ ভোটে জিতলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। ২০১৬-র পর কোনও বিধানসভা নির্বাচনে জয়ী হল বাম-কংগ্রেস জোট। ১৯৭২-এর পর এই প্রথম সাগরদিঘি কেন্দ্রে জয়ী হল কংগ্রেস।
বিধানসভায় বিরোধী আসনে সঙ্গী পেলেন নৌশাদ সিদ্দিকি। ২১-এর বিধানসভা ভোটে সাগরদিঘিতে তৃণমূল পেয়েছিল ৫১ শতাংশ ভোট। বিজেপি ২৪ শতাংশ ভোট পেয়েছিল। আর, বাম কংগ্রেস জোট পেয়েছিল ১৯ শতাংশ ভোট। আর, এবার, কংগ্রেসের বায়রন বিশ্বাস পেয়েছেন ৪৭ শতাংশ ভোট। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্য়োপাধ্য়ায় প্রায় ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। বিজেপির দিলীপ সাহা পেয়েছেন প্রায় ১৪ শতাংশ ভোট। অর্থাৎ, তৃণমূলের প্রায় ১৬ শতাংশ এবং, বিজেপির কমেছে প্রায় ১০ শতাংশ ভোট।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Sagardighi: এবার, বামেদের সমর্থনে তৃণমূলের থেকে সাগরদিঘি ছিনিয়ে নিল কংগ্রেস

TRENDING VIDEOS

"ছেলেটার অপরাধ ছিল, আমার সহযোগী ছিল", নন্দীগ্রামে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?1 Hour ago

"আপনি সবাইকে দেখিয়েছেন, ভারতীয়রা প্রাণ নেয় না, জীবন বাঁচায়", স্মিত মচ্ছরকে বললেন মোদি1 Hour ago

পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু1 Hour ago

ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.