Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের

Continues below advertisement

ABP Anand LIVE : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে এগিয়ে এসেছে সাহাপুর মৈত্রী সঙ্ঘ। শনিবার তাঁদের কোচিং সেন্টারের বাস্কেট বল কোর্টের নব নির্মিত লৌহ ছাউনির উদ্বোধন হল। উদ্ধোধন করলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। আগামী দিনে এই কোর্টে জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা চলছে বলেও জানালেন উদ্য়োক্তারা।

 

আরও পড়ুন...

IPL 2026: মাঠে নামলেই রানের ফুলঝুরি তার ব্যাটে, বছর চোদ্দোর বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশ উথাপ্পার

২০২৫ সালের আইপিএলেই বিস্ময় বালক বৈভবের আত্মপ্রকাশ সবাইকে চমকে দিয়েছিল। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের মত মঞ্চে অভিষেক। আর উদ্বোধনী বছরেই মাত্র ৩৫ বলে ঝোড়ো শতরান। রাজস্থান রয়্যালসের জার্সিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়েছিল সে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিহারের সমস্তিপুরের ছেলেটি গোটা বিশ্বজয় করে নিয়েছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ফাইনালের নায়কও ছিল বৈভব। মাঠে নামলেই চার-ছক্কার বন্যা দেখা যায় বৈভবের ব্যাটে। কিন্তু এবার এই বিস্ময় বালককে নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন রবিন উথাপ্পা। আগামী আইপিএলে বৈভব কেমন পারফর্ম করতে পারবে, তা নিয়েও চিন্তায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola