Sajal Ghosh: 'প্রথমে জেসিবিও ভাল ছেলে ছিল', তৃণমূলকে তীব্র আক্রমণ সজলের। ABP Anand Live

ABP Ananda Live: কাশীপুরে প্রোমোটারের অফিসে ঢুকে হামলা, মারধরের অভিযোগেই গ্রেফতার অভিজিৎ মণ্ডল ওরফে রানা। প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা তোলা দাবির অভিযোগ, অতীন ঘোষ ঘনিষ্ঠ রানার বিরুদ্ধে। আক্রান্ত প্রোমোটার কী বলেছিলেন শুনুন। বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। ৪০-এর বেশি মামলা রাজ্যের বাইরে সরাতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। 'ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে'। 'বাংলায় স্বাধীন ভাবে মামলাগুলির বিচার সম্ভব নয়', দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola