Sajal Ghosh: 'বিকল্প রাজনীতি’ পোস্টার ডিপ্রেশনের রুগীদের তৈরি: সজল ঘোষ। ABP Ananda Live
ABP Ananda | 31 Dec 2023 12:21 PM (IST)

West Bengal News: সামনেই লোকসভা ভোট (Loksabha Vote)। তার আগে বছরের শেষ দিনে উত্তর থেকে দক্ষিণ, কলকাতাজুড়ে (Kolkata) দেখা গেল, ‘বাংলায় বিকল্প রাজনীতি’ লেখা পোস্টার। আজ সকালে শ্যামবাজার মেট্রো স্টেশনের পাশে, হাজরা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তির নীচে, রাসবিহারী, গড়িয়াহাট, পার্ক সার্কাস, ধর্মতলা এবং এন্টালিতে কংগ্রেস অফিসের আশেপাশে এই পোস্টার দেখা যায়। তেরঙ্গা পোস্টারে সবুজ-নীল রঙে লেখা, ‘বাংলায় বিকল্প রাজনীতি’। পোস্টারে নাম নেই প্রচারকের। তৈরি হয়েছে রহস্য। এই প্রসঙ্গে কী বললেন সজল ঘোষ (Sajal Ghosh)?