Sajal Ghosh: 'আমরা আগ্নেয়স্তূপের মধ্যে আছি', শিয়ালদায় অস্ত্রভাণ্ডার হদিশ নিয়ে তৃণমূলকে নিশানা সজলের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বৈঠকখানা রোডে একাধিক আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ! STF-এর অভিযান, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার! সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ । কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত? আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ২জন আটক: কলকাতা পুলিশ সূত্র । বিহারের মুঙ্গের থেকে অস্ত্র বিক্রির জন্য কলকাতায় আসতেই অভিযানে STF । ২টি 7MM পিস্তল, ৩টি ওয়ান শটার, ৯০ রাউন্ড গুলি-সহ গ্রেফতার ১ । অস্ত্রের হাত বদলের আগেই ইজরায়েল খান নামে ঝাড়খণ্ডের বাসিন্দা গ্রেফতার । ঝাড়খণ্ডের হান্টারগঞ্জের বাসিন্দা ইসমাইল খান: পুলিশ সূত্র

আরও খবর..

লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের উপর বক্তব্য রাখতে, নরওয়েতে আমন্ত্রণ জানানো হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতের নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন শাখার তরফে একটি এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ১৭ থেকে ২২ নভেম্বর, ওসলোতে এই অনুষ্ঠান হবে। সেখানেই আমন্ত্রণ জানানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ে দূতাবাসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বলা হয়েছে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের জন্য, ভারতীয় সাংসদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিতরা নরওয়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, তাঁদের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সঙ্গে মত বিনিময় করবেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola