Saltlake Fire: জিডি আইল্যান্ডে কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন

ABP Ananda LIVE : সল্টলেকে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন। জিডি আইল্যান্ডে কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন । শর্ট সার্কিট থেকে আগুন, অনুমান দমকলের। ১টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই।
আরও খবর...
মুদির দোকান থেকে 'তোলাবাজি', উত্তেজনা হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায়
মুদির দোকান থেকে 'তোলাবাজি', উত্তেজনা হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায়। দুষ্কৃতীদের টাকা না দেওয়ায় দোকানমালিক ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের প্রতিবাদ করায় দোকানের ক্রেতাদের উপর চড়াও দুষ্কৃতীরা, আহত ১ মহিলা-সহ ৩। হাসপাতালে চিকিৎসা করিয়ে অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'। ডোমজুড় থানার কাছে রাস্তায় ফেলে ফের মারধর আক্রান্তদের। এলাকায় উত্তেজনা, রাতেই ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ । এলাকায় দাপট দেখাচ্ছে স্থানীয় তোলাবাজ দুষ্কৃতীরা, অভিযোগ স্থানীয়দের।
আরও খবর...
কলকাতা-হাওড়ায় পুরভোট নিয়ে জল্পনার মধ্যেই পিছিয়ে গিয়েছে ভোটার তালিকা প্রকাশ
কলকাতা-হাওড়ায় পুরভোট নিয়ে জল্পনার মধ্যেই পিছিয়ে গিয়েছে ভোটার তালিকা প্রকাশ। জল্পনার মধ্যেই ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ১২ নভেম্বর প্রকাশিত হচ্ছে না ভোটার তালিকা, গতকালই জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।