Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর

ABP Ananda LIVE : গুপী গাইন-বাঘা বাইন,হীরক রাজা। যন্তর-মন্তর ঘর। আর সেই সঙ্গে ভূতের রাজা! সবকিছু আছে এখানে! বাংলা নববর্ষের আগে, সল্টলেক সেক্টর ফাইভে, নতুন রূপে, নতুন সাজে ধরা দিল ভূতের রাজা দিল বর। রান্নার গ্য়াসের যতই ঘাটতি হোক। ভোজন রসিক বাঙালি ঠিক পথ খুঁজে নেয়। ভূতের রাজা দিল বর এলো সেক্টর ফাইভে। এখানে খাবার প্লাস মগজ ধোলাই। রিওপেন করছি। গ্য়াসের ক্রাইসিস চলছে। আমরা পুরোপুরি ইলেকট্রিকে শিফট করে গেছি। আমাদের ২০০-২৫০ টা মেনু থাকে। এখন ২৫ টা। ৮৫ সিটার। এই নিয়ে ১৭টা আউটলেট। বাঙালি খাবারের প্রতি অগাধ ভালবাসা। সেই সঙ্গে নতুন স্বাদের ছোঁয়া। যা ভূতের রাজা দিল বরের মূল মন্ত্র।  তবে, সল্টলেকের এই আউটলেটে গেলে এর সঙ্গে উপরি পাওনা যন্তর-মন্তরের অভিজ্ঞতাও! আমি তো ওদের সঙ্গে জড়িত সবসময়। এটা ঠিক, যন্তন মন্তর ঘরটা তো ওখানে মাথা খারাপ করা। এখানে যেন ভাল হয়ে যায়।  খুব শিগগিরি লন্ডনে খুলছে ভূতের রাজা দিল বরের নতুন আউটলেট। এদিন, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার। অ্য়ান্ড্রু ফ্লেমিং, কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola