Samaresh Majumdar: আমাদের ছেড়ে চলে গেলেন প্রবাদপ্রতিম সাহিত্যিক সমরেশ মজুমদার

মাত্র পাঁচ বছর আগের কথা। দুহাজার আঠেরো সালে এবিপি আনন্দের সেরা বাঙালি অনুষ্ঠানে, আমরা সম্মানিত করতে পেরে সম্মানিত হয়েছিলাম, প্রবাদপ্রতিম সাহিত্যিক সমরেশ মজুমদারকে। আজ, আমাদের ছেড়ে চলে গেলেন অনিমেষ-মাধবীলতার স্রষ্টা। তিনি নেই, কিন্তু তাঁর অমর সৃষ্টিরা বঙ্গসংস্কৃতির আকাশে নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে চিরটাকাল, অন্তত যতদিন বাংলা সাহিত্য বেঁচে থাকবে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে, আরও একবার ফিরে দেখব তাঁর সাহিত্যযাত্রার এই সুদীর্ঘ পথটাকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola